সোমবার, ২৭ মার্চ, ২০১৭

লাল-সবুজে বাংলাদেশকে গুগলের স্বাগতম

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস
উদযাপনে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে
সার্চ ইঞ্জিন গুগল।
ডুডলটিতে সবুজ পটভূমির ওপরে হালকা
সোনালী রঙা গুগল বানানের ইংরেজি (জি, ও, জি,
এল, ই) অক্ষরগুলো।
তবে মাঝের ‘ও’ অক্ষরটি বড় করে দেখানো
হয়েছে লাল রঙে ঘেরা বৃত্তে। তার
ভেতরে এক দুরন্ত কিশোরী জাতীয় পতাকা
হাতে ছুটে চলছে।
আজ ২৬ মার্চ রোববার গুগলের হোমপেজে
(www.google.com) প্রবেশ করলেই বাংলাদেশের
পতাকাশোভিত লাল-সবুজ ও হালকা সোনালী রঙা
বিশেষ ডুডলটি দেখা যায়।
বিশেষ এই ডুডলের ওপর ক্লিক করলেই সার্চ
জায়ান্ট গুগল মুহূর্তে নিয়ে যাচ্ছে বাংলাদেশের
স্বাধীনতা দিবস সম্পর্কিত বিভিন্ন সংবাদ ও
প্রবন্ধের লিংকে।
২০১৩ সালে প্রথমবারের মতো গুগল
বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসের স্মারক
হিসেবে বিশেষ ডুডল প্রকাশ করেছিল।

জার্মানিতে আলো ছড়াচ্ছে কৃত্রিম সূর্য

বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার পর,
অবশেষে জার্মানিতে আলো ছড়াচ্ছে
বিশ্বের বৃহত্তম কৃত্রিম সূর্য সিনলাইট। সম্প্রতি এই
কৃত্রিম সূর্যের উদ্বোধন করেন দেশটির
পরিবেশমন্ত্রী জোহান্স রেমেল,
অর্থমন্ত্রী গর্গ মেনজেন এবং জার্মান
অরোস্পেস সেন্টারের নির্বাহী
বোর্ডের সদস্য কার্স্টেন লেমের।
যেসব এলাকায় সৌরশক্তি পৌঁছায় না, সেসব স্থানের
কথা বিবেচনায় রেখেই এ কৃত্রিম সূর্য তৈরি করা
হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
তিনতলা ভবনের সমান কৃত্রিম সূর্য সিনলাইটে
রয়েছে ১৪০ জেনন শর্ট আর্ক ল্যাম্প। এই
ল্যাম্পগুলোর ক্ষমতা ৩৫০ কিলোওয়াট। এটি তিন
হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তাপ তৈরি করতে
পারে।
এছাড়াও পৃথিবীতে সোলার রেডিয়েশনের
১০ হাজার গুণ পরিমাণ উৎপাদন করতে পারে সিনলাইট।
এর ইউভি রেডিয়েশনও সূর্যের সমান। একটি
ছোট রিয়াক্টর ডিভাইসের ভেতরে রাখা মেটাল
শিটের ওপর একে ফোকাস করা হলে সে পানি
ভেঙ্গে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি
করতে পারে।
গবেষকদের মতে, সিনলাইটের ফলে প্রচুর
পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন করা সম্ভব। এটি
ব্যবহার করা যাবে শিল্প-কারখানাসহ বিভিন্ন বাণিজ্যিক
প্রতিষ্ঠানে।

রেকর্ড গড়তে সাগরের ঢেউ অতিক্রম

আমেরিকান নাগরিক গ্যারেট । সম্প্রতি
পর্তুগালের এক উপকূলে দীর্ঘতম ঢেউ
অতিক্রম করে গড়েছেন বিশ্ব রেকর্ড ।
শখের বশে সার্ফিং করতেন গ্যারেট। সাগরের
ঢেউ অতিক্রম করতে এই সার্ফিংয়ের-ই আশ্রয়
নিয়েছিলেন তিনি।
ঢেউ পাড়ি দেয়াটা সহজ কোন ব্যাপার নয় । আর
তাই, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস
কর্তৃপক্ষ গ্যারেটের এই প্রতিভাকে ঠাঁই
দিয়েছে রেকর্ড বুকে।
এই রেকর্ডটি অর্জনের জন্য গ্যারেটকে
নিশ্চিত করতে হয়েছে, ঢেউ এর আগে পাড়ি
দিয়েছেন তিনি। আর ৭৮ ফুট উঁচু এই ঢেউটিকে
গ্যারেট যে সত্যিই জয় করেছেন, তা নিশ্চিত করা
হয়েছে প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করে ।
গ্যারেট জানায়, সাগরের ঢেউয়ে সাফিং করে
বিশ্ব রেকর্ড গড়তে কঠোর অনুশীলন
করতে হয়েছে তাকে। ভবিষ্যতে আরো উঁচু
ঢেউ পাড়ি দিতে চান তিনি।

হারিয়ে ফেলা ভালোবাসা

আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।
বোঝনা, খোঁজোনা, দেখোনা হৃদয়ে
কি যে ব্যাথা আকুলতা
এ ভাবে, কে ভাবে, কে কবে যে প্রনয়ে
বেধে তোমায় পেলো ব্যাথা
সেই স্পর্শের গভীরতা যে ভাষা
তুমি বোঝ কি বোঝনা এই হতাশা।
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।
ভাবোনা, যাবেনা, তবুও তো ভোলা
কেটে যাবে জীবন একা
ভাবোনা, কভুনা, হবেনা তো বলা
বুকে কতো কষ্ট রাখা
এই অস্থিরও সময়ে বলো তা
তুমি শুনতে বলো পারো কি? নাকি পারোনা।
আলতো ছোঁয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা
সেই স্মৃতিটাই আজও হাতরাই
হারিয়ে ফেলা ভালোবাসা ।।
Download linkClick here

শনিবার, ২৫ মার্চ, ২০১৭

স্বাধীনতা দিবস ২০১৭


২৬ শে মার্চ, ২০১৭!!!!
পূর্ণ হল স্বাধীনতার আরো একটি বছর!!!
মুক্তির ৪৬ টি বছর পেরিয়ে এল বাংলা!!
সহশ্র সালাম ও হৃদয়ের অফুরন্ত ভালবাসা সকল শহীদ দের প্রতি!!
হুম,,, তোমাদের কারনেইতো আজ আমরা বলতে পারছি "আজ
আমাদের স্বাধীনতা দিবস"!! আজ আমাদের গৌরবের দিন!!!
.
.
.
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশ চিরজীবি হোক।
লেখক:
আতিকুর জামান


স্বাধীনতা মোদের গর্ব

২৬-০৩-১৯৭১
=
২৬-০৩-২০১৭

"""""নয় মোরা পরাধীন,
মোদের গর্ব
মোরা স্বাধীন,
মোরা স্বাধিন নায়ক,
মোরা স্বাধীনতার গায়ক""""",
--------স্বাধীনতা দিবস সফল ভাবে পালিত হোক,বিনম্র শ্রদ্ধা হে মহান মুক্তিযোদ্ধা,তোমরা রবে আমাদের অন্তরে।
লেখক:
আতিকুর জামান

শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

© দুরন্ত | Blogger Template by Enny Law